পিবিএন ডেস্ক :
ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব অনুমোদিত বৃহত্তর কুমিল্লা উইংয়ের উদ্যোগে পারিবারিক ও কমিউনিটি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
ওমানের রাজধানী মাস্কাটের রাইবা রিসোর্টে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টে শিশুদের খেলাধুলা আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস, মাস্কাটের কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা উইংয়ের সভাপতি প্রকৌশলী রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব, ওমানের চেয়ারম্যান আজিমুল হক বাবুল সিআইপি, ক্লাবের পৃষ্ঠপোষক ইফতেখারুল হাসান চৌধুরী, ইব্রাহিম চৌধুরী।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আরিফ ইমতিয়াজ।
বৃহত্তর কুমিল্লা উইংয়ের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাইদুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্যসচিব আল আমিন মোহাম্মদ, উইংয়ের সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদুল রাজিব।
বৃহত্তর কুমিল্লা উইংয়ের নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সহ-সভাপতি নবী মোস্তফা, মাহাবুবুর রহমান, ফরিদ আহমেদ মোল্লা, মজিবুর রহমান, মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন মোহাম্মদ, জহিরুল ইসলাম, রাবি আউয়াল খোকন, দুলাল মিয়া, জাকির হোসেন’সহ বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম উইং, ইঞ্জিনিয়ারিং উইং, বৃহত্তর উত্তরবঙ্গ উইং সিলেট উইংয়ের নেতৃবৃন্দ ওমান কমিউনিটি সিনিয়র নেতৃবৃন্দ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সভাপতি প্রকৌশলী রাকিবুল হাসানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়। পরে বৃহত্তর কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠা, দই ও বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গানের আসর অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।

